হোন্ডার গান [পাল্কির গান কবিতার প্যারোডি

0

হোন্ডার গান

লুবাব হাসান সাফ‌ওয়ান

 

হোন্ডা উড়ে

হোন্ডা উড়ে

রাস্তা জুড়ে

আঁস্তাকুড়ে

 

ধুল উড়িয়ে

চুল উড়িয়ে

বড্ড রেগে

হাওয়ার বেগে

আসছে কে রে

হস্ত নেড়ে

 

ব্যস্ত পথিক

হয় বেগতিক

রয় তাকিয়ে

ঘাড় বাঁকিয়ে

 

পথের শিশু

হাগছে কিছু

উড়ছে মাছি

ভনভনিয়ে

যাচ্ছে কে রে

ঝনঝনিয়ে?

 

ক্লাসের শেষে

শান্ত বেশে

শেষ বিকেলে

ফিরছে ছেলে

 

মস্ত শহর

গাড়ির বহর

কাটছে সাঁতার

কাতার কাতার

 

দিনের আলো

ধুলোয় উবে

দালান চূড়ায়

সূর্য ডুবে

 

হোন্ডা উড়ে রে

অঙ্গ দূরে রে

ছিটকে পড়েছে

ভেঙে চুরে রে।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

লুবাব হাসান সাফ‌ওয়ান

Author: লুবাব হাসান সাফ‌ওয়ান

লুবাব হাসান সাফ‌ওয়ান ঠিকানা: নোয়াখাল কর্ম: ছাত্র পড়াশোনা: আল-ইফতা ওয়াল হাদীস [চলমান] প্রতিষ্ঠান: মাদরাসাতু ফায়দ্বিল 'উলূম নোয়াখালী

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ তোমার আমার নিরাপত্তা নেই আজ বাংলাতে জেগে উঠো নারী এবার চুপ থেকোনা রাতে।

প্রশ্নমালার কাঠগড়ায়

প্রশ্নমালার কাঠগড়ায় দাঁড়ায় সত্তা ইতিহাসবর্জিত, সাক্ষীবিহীন, নিজস্ব চেতনার অন্তঃপ্রাঙ্গণে ন্যায় বিধান,  আত্মানুসন্ধানের অবশ্যম্ভাবী অনুশাসন । প্রশ্নেরা উচ্চারিত শব্দ, অস্তিত্ববিদারী প্রতিসংস্কার, চিন্তার

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

Leave a Reply