আমার সমাধি দিও

0

প্রাণের নবীর রওজা শরীফে
সালাম দিতেই নিও,
মরণ আসলে নবীর দেশেতে
আমাকে সমাধি দিও।

নবীর পায়ের চিহ্নের দাগ
ধুলায় ধূসর পাবো,
আসবে জীবনে সুযোগ যখন
মদিনার পানে যাবো।

আরব ভূমির ধূসর কণায়
নবীর সুবাস ঘ্রাণ,
ক্বাবার পাথরে চুম্বনে যেনো
জড়াবে দেহ ও প্রাণ।

অনেক স্বপ্ন মনের ভিতরে
এঁকেছি সকাল সাঁঝে,
নবীর দিদারে কবুল করো যে
থাকতে জগত মাঝে।

নবীর নূরের আলোক প্রভায়
কাটলো আঁধার যতো,
মহান প্রভুর স্বভাব শান যে
নবীর মাঝেই ততো।

আরব ভূমিতে সাম্যের হিত
সত্য ধারক রূপে,
শান্তির বাণী উদয় হইলো
নুরের জ্যোতির ধূপে।

আরব ভূমির তায়েফ নগরী
রক্তের স্রোতে রাঙা,
ভূপিত জালিম- কাফের- বাদশা
সত্য যে হলো চাঙা।

নবীর নুরের আভায় ফুটলো
আরব ভূমিতে ফুল,
ললিত কমল নুরের ছটায়
পেলো মুক্তির কূল।

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

নতুন দিনের ডাক

নতুন দিনের ডাক — মোঃ রুহুল আমিন নতুন দিনের ডাক এসেছে কাটুক মনের ছায়া, উষার রবি আনলো ডেকে ভাঙতে ঘুমের

গাছ লাগাই, দেশ বাঁচাই

আজকে দিনে সবাই মিলে সবুজ রঙে মাখ, দেশ বাঁচাতে গাছের চারা যতন করে রাখ। সবুজ ডালে ফুলের কুঁড়ি মেলবে দুটি

হাসির হাট

হৈ-চৈ আর হাসির চোটে ঘুম উড়েছে ভাই, এমন মজার কাণ্ড শুনে হাসেনি কেউ নাই। মথুর বাবু হাসতে গিয়ে খেলেন বিষম

সত্যের জয় বার্তা

দেশের মানুষ অপরাধীর স্বচ্ছ বিচার চায়, ভুল করেছে যে মানুষটি কঠিন শাস্তি পায়। আইন সবার জন্য সমান নিয়ম মেনে চলে,

Leave a Reply