চাঁদের বুড়ি

0

চাঁদের বুড়ি
মোঃ রুহুল আমিন

===============

শুনছি বসে দাদির পাশে

চাঁদের বুড়ির গল্প,
দেখছি চেয়ে চাঁদের বুড়ির
গল্প নয়তো কল্প।

চাঁদের বুড়ির অনেক বয়স
শুনছি ছোট্ট থেকে,
রূপ কথাটা সত্যিই হলো
চাঁদের বুড়ি দেখে।

চাঁদের বুড়ির রূপ কথাটা
সবাই মোরা জানি,
চাঁদের দেশে বুড়ি একলা
থাকে ক্যামনে মানি।

চাঁদের দেশে চাঁদের বুড়ি
চরকা হাতে নিয়ে,
কাটছে সুতা আপন মনে
ঘোমটা মাথায় দিয়ে।

চাঁদের বুড়ির দেখছি চেয়ে
ভীষণ ব্যস্ত কাজে,
সুতা কাটছে চরকা দিয়ে
নিত্য সকল সাজে।

জ্যোৎস্না রাতে আকাশ জুড়ে
হাজার তারার মেলা,
চাঁদের বুড়ির পাশে যেনো
তারা করছে খেলা।

চাঁদের বুড়ি লাজুক বেশে
কেবল শুধুই হাসে,
ফলের ঝুড়ি নিয়ে দেখতে
যাবো মধু মাসে।

 


আরো দেখুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

পরম প্রিয় দাদি

পরম প্রিয় দাদির ছিল আদর মাখা মুখ, দেখলে দাদির সোনা মুখটা পেতাম মনে সুখ। দাদির সাথে খুব আদরে ছোট বেলা

শাপ- এর আমন্ত্রন

থাকেনা কেউই আজ সেখানে, ঐ পোড়ো রাজবাড়ির পাশে মোর ঘর। একসময় ওটি ছিল ঝাঁ চকচকে, আলোয় মোড়া স্বর্ণ সম দিঘীর

কবিতা মাথার তাজ আফছানা খানম অথৈ

কবিতা মহান গুরু আফছানা খানম অথৈ #booklovers #students #kobita #teaching শিশুকালে শিক্ষক আমাদের দিয়েছিলেন শিক্ষা তাদের মতো এমন করে কেউ

অন্তর্লোকের কণ্টকবীথি

অন্তর্লোকের শূন্যবাগানে চিন্তার বৃক্ষ জন্মে রাত্রির বীজ থেকে, বিষাক্ত নিঃশ্বাসের প্রাণীর কাঁটার জিহ্বায় হাসে প্রতারণার পরাগ, ঈর্ষা পোষে কৃত্রিমতায়, বিদ্বেষের

Leave a Reply