নবী কামলি ওলা

1

 

রাসুলের ওই ফুলের সুবাস
মদিনার কূল-বাগে,
সেই সুবাসে জুড়ায় মনপ্রাণ
কে নেবে সে আগে।

যেথায় গেলে পাওয়া যাবে
নবীর কদম ছোঁয়া,
ভরবে হৃদয় নবীর রওজায়
করলে মাথা নোয়া।

মনটা কেন…. চায় না যেতে
ঐনা নবীর দেশে,
পাপ-কালিমা ..ঝরবে যেথায়
ফিরবে জয়ীর বেশে।

কিসের মায়ায় আশিস পড়ে
নিজের বিফল করে,
কেউ রবে না…… নবী ছাড়াই
শেষ বিচারের তরে।

চিনবে নাকো…. সেই দিবসে
যত আপন আছে,
সাফাই্ করতে… ছুটবে তিনি
নবী প্রভুর কাছে।

ক্রন্দন চোখে…. চাইবে নবী
সেই উম্মারি লাগি,
নবী ছাড়াই…. সেই দিবসেই
নেই যে কোনো ভাগি।

দেখবে কে রে নবীর রওজা
পড়ে নবীর প্রেমে,
অন্তর আত্মায় হোকনা দর্শন
রেখে নবীর ফ্রেমে।

 


আরো দেখুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

1

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা মহাপুরুষ আফছানা খানম অথৈ

#কবিতা মহাপুরুষ আফছানা খানম অথৈ স্ত্রীর চোখে স্বামী হলো মহাপুরুষ ভাই মনে প্রাণে ভালোবাসে ছলনা করেনা তাই। নিজে কষ্ট সহ্য

গল্প কাবিন ব্যবসা আফছানা খানম অথৈ

#গল্প কাবিন ব্যবসা আফছানা খানম অথৈ #education #school #summerfun #storytelling শিল্পপতি আরিফ হায়দার সবেমাত্র ব্যবসার হাল ধরেছেন।বিদেশ থেকে ডিগ্রী নেয়া

চলে রক্তের খেলা

জগৎ জুড়ে বর্ণ শ্রেণীর শুধুই বিভেদ চলে, কেউবা খুশি কেউবা কাঁদে জাতি তাহার ফলে। মানুষ মরলে খোঁজে আগে জাতের চিহ্ন

লাশ খাটিয়া

এই বসুধার মায়ায় পড়ে দিচ্ছি উজাড় করে, একলা যাবো শূন্য হাতে মাটির গহীন ঘরে। নিথর দেহে রইবো পড়ে কেউ নিবে

Leave a Reply