উপমা

1

হে বঙ্গনারী আমার ছন্দের
সব উপমা তুমি,
তোমার ছোঁয়ায় শীতল হৃদয়
শান্ত…. তপ্তভুমি।

তোমার রূপের নেই তুলনা
অনন্য এক সৃষ্টি,
দীঘল কালো চোখের চাহনি
অপলক ঐ দৃষ্টি।

তোমার রূপে অবাক করলো
ভ্রমর জোড়া আঁখি,
মোর কবিতার কাব্য কথায়
ছন্দের তালে রাখি।

তোমার পায়ের পায়েল খানির
শব্দ আজো শুনি,
তোমায় নিয়ে বিভোর থাকি
ছন্দের পংক্তি বুনি।

মায়াবী চোখ মায়াবী রূপ
হৃদয় হরণ করে,
আমার যত… সুখ লুকিয়ে
আছে তোমা তরে।

হে বঙ্গনারী আমার কাব্যেয়
তুমি বঙ্গের সেরা,
রত্নের খনি মোর হৃদয়ে
মিছে মানিক হেরা।

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

1

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গল্প

#গল্প রূপকথা আফছানা খানম অথৈ পৃথিবীর সব প্রেমই কি পূর্ণতা পায়? কিছু প্রেম জন্ম নেয় শুধু হৃদয়ের গোপন কুঠুরিতে, নিঃশব্দে

Leave a Reply