কপালকুণ্ডলা ওড়িশা

0

হায় প্রিয়! কি মন্ত্র মাখিয়াছে তব চাহনি!
ভুলিতে পারিনা যে অদৃশ্য তব মুখ খানি !

যে আঁখিতে চাহিলে মম বিজলিয়া চমকায়,
এই হৃদয় মম শুধু তব পানেই চায় !

কাঁড়িয়াছো এই মম নজর, কাঁড়িয়াছো মম রাত্রি ঘুম,
অন্তরে বাঁজিছে আনন্দ তোমায় লভিবার ধুম !

সংযম-সংবরণে চলিছে না মোর এ প্রাণমন
মানিছে না সংস্কার বাঁধা, হৃদয় যুদ্ধ সংকীরণ!

কাছেতে আসিলে ভাসী উচ্ছল আনন্দ জোয়ারে
এক পলক না দেখিলে ডুবি তীমির আঁধারে !

তব চরণ পরশে মরা পথও জিন্দায় জাগে,
সৌষ্ঠব নিতম্ব, পদযুগল নৃত্য করে ময়ূর ঢঙে।

তব হাসিতে রবিশশী রোশনী ঝরে, সরোবরে হাসে কুমুদ-নী !
পক্ষীকূলের কলকাকলিতে মাতাল বয় সমীরণ, সাগর জোয়ারি !

বিষাদে নামিয়া আনো মলিন বদনে কালো অমানিশা যেন জগৎ জুড়ি!

ভগ্ন এই হৃদয় শুধুই ঝরে খুন, চতুর্থত শোকছাঁয়ায় উঠে ভরি ।

ক্রোধে তব রক্তিম-বদন শিল্পীর তুলিতে ঊষার আবীর প্রভা,
চুম্বনে যেন ওষ্ঠদ্বয়ে গোধূলীর রাঙ্গা রবির লালিমার আভা ।

স্বর্ণোজ্জ্বল তব চাঁদবদনে ভূ-লুটে গগনের পূর্ণশশী !
ভ্রমে পথভ্রষ্ট প্রেম-পথিক কতজনা স্বপ্ন-ভ্রমেই ভাসী !

উতলা এ হিদয় মম ভাবিছে, কেমনে লভি চিরতর তোমায়,
চাহনিরহস্যের চাতুরি কেন, রাখিছো কি মোরে তব ভাবনায় ?

তোমা বিহনে, এ ভুবনে হায় মরিতে নাহি চাই, যদি ভাগ্যে জুটো তাই ।।

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Muhitul Islam

Author: Muhitul Islam

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ তোমার আমার নিরাপত্তা নেই আজ বাংলাতে জেগে উঠো নারী এবার চুপ থেকোনা রাতে।

প্রশ্নমালার কাঠগড়ায়

প্রশ্নমালার কাঠগড়ায় দাঁড়ায় সত্তা ইতিহাসবর্জিত, সাক্ষীবিহীন, নিজস্ব চেতনার অন্তঃপ্রাঙ্গণে ন্যায় বিধান,  আত্মানুসন্ধানের অবশ্যম্ভাবী অনুশাসন । প্রশ্নেরা উচ্চারিত শব্দ, অস্তিত্ববিদারী প্রতিসংস্কার, চিন্তার

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

One Reply to “কপালকুণ্ডলা ওড়িশা”

Leave a Reply