অধোবদন

0

ওগো প্রভু সৃষ্টির মালিক
পাপের করো ক্ষমা,
এই অধমের দাও মুছে পাপ
আছে যতো জমা।

নতুবা সাঁই কবুল করো
তোমার রহম গুনে,
পাপের মোচন করুন প্রভু
আত্মার কথা শুনে।

সকল কিছুর— শ্রবণকারী
বিশ্বাস হৃদে রাখি,
তোমার সুন্দর সিফাত নামে
দিবস রাতে ডাকি।

নিখিল বিশ্বের—অধিপতি
উদার অসীম প্রভু,
তোমার কাছে– অধোবদন
নাইতো দ্বিধা কভু।

রোজ হাশরের মাঠে সঠিক
ইনসাফ সবার তরে,
পুণ্যের আমল দিও নেকির
পাল্লা ভারী করে।

এই অধমের ফরিয়াদ আজ
কবুল করে নেবে,
শেষ বিচারের দিনে নবীর
একটু দেখা দেবে।

পাপের মোচন ক্যামনে হবে
দয়ার নবী বিনে,
নাজাত দাও গো নবীর দয়ায়
রোজ হাশরের দিনে।

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গল্প কাবিন ব্যবসা আফছানা খানম অথৈ

#গল্প কাবিন ব্যবসা আফছানা খানম অথৈ #education #school #summerfun #storytelling শিল্পপতি আরিফ হায়দার সবেমাত্র ব্যবসার হাল ধরেছেন।বিদেশ থেকে ডিগ্রী নেয়া

চলে রক্তের খেলা

জগৎ জুড়ে বর্ণ শ্রেণীর শুধুই বিভেদ চলে, কেউবা খুশি কেউবা কাঁদে জাতি তাহার ফলে। মানুষ মরলে খোঁজে আগে জাতের চিহ্ন

লাশ খাটিয়া

এই বসুধার মায়ায় পড়ে দিচ্ছি উজাড় করে, একলা যাবো শূন্য হাতে মাটির গহীন ঘরে। নিথর দেহে রইবো পড়ে কেউ নিবে
বনলতা এক্সপ্রেস- লেখক ডট মি

বনলতা এক্সপ্রেস মুভি রিভিউ: জীবনের স্টেশনে সম্পর্কের এক মায়াবী যাত্রা

রেলগাড়ির ঝকঝক শব্দ আর জানালার বাইরে বয়ে চলা অন্ধকার রাত—এই প্রেক্ষাপটে যদি একদল মানুষের বিচিত্র জীবনের গল্প বলা হয়, তবে

Leave a Reply