তোমার ঐ দুই চোখে আমি দেখেছি অনেক ভালোবাসা

0

 

তোমার ও দুই চোখে আমি দেখেছি অনেক ভালোবাসা,
তোমার ও দুই চোখে আমি পেয়েছি প্রেমের ভাষা।

তোমার পরশ পেয়েই আমি জানলাম প্রেমের গভীরতা,
তোমায় কাছে পেয়েই পরিপূর্ণ হলো ‘ভালোবাসা’ শব্দটা।

আমার রসহীন কাব্যমালা রস পেল তোমার হাসিতে,
আমার প্রাণহীন জীবনধারা প্রাণ পেল তোমার আগমনে।

তোমার বিরহেই বুঝলাম কবিতা কী বস্তু,
কল্পনা-ভাবনা-আবেগ এর আগে আমার কাছে ছিল পরম শত্রু।

তোমার ক্রন্দনেই জানলাম কবির বুক থেকেও ঝরে পড়ে রক্ত,
তোমার প্রীতির ছোঁয়ায় পেলাম সুন্দরের ধারা এ জীবনে অবিরত।

তোমায় বুকে পেয়ে ভাবি মানব জনম হলো সার্থক,
তোমার বাহুডোরে বেঁচে থেকেই যেন অন্তিমেও ডাক পাই বিদায়ের।

 

আরো পড়ুন-

 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ তোমার আমার নিরাপত্তা নেই আজ বাংলাতে জেগে উঠো নারী এবার চুপ থেকোনা রাতে।

প্রশ্নমালার কাঠগড়ায়

প্রশ্নমালার কাঠগড়ায় দাঁড়ায় সত্তা ইতিহাসবর্জিত, সাক্ষীবিহীন, নিজস্ব চেতনার অন্তঃপ্রাঙ্গণে ন্যায় বিধান,  আত্মানুসন্ধানের অবশ্যম্ভাবী অনুশাসন । প্রশ্নেরা উচ্চারিত শব্দ, অস্তিত্ববিদারী প্রতিসংস্কার, চিন্তার

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

Leave a Reply