কৃষক বাঁচান

0

কাস্তে হাতে গাঁয়ের চাষি
কাটবে সোনা ধান,
নতুন ধানের সুবাস ছড়ায়
মুগ্ধ মনো প্রাণ।

গাঁয়ের চাষি বেজায় খুশি
পেয়ে নতুন ধান,
মনের সুখে ধান কাটে যে
গেয়ে বাউল গান।

ধানের বোঝা মাথায় নিয়ে
আসে কৃষক বাড়ি,
উঠান জুড়ে ধানের আঁটি
রাখে সারি সারি।

নতুন ধানে ভরবে গোলা
গাঁয়ের চাষি ভাই,
আমন ধানের গন্ধে সবার
আনন্দের জো নাই।

মলন দিয়ে ধান গুলো সব
নিচ্ছে ছাঁটাই করে,
নতুন ধানের পিঠা উৎসব
রবে কৃষক ঘরে।

নতুন ধানের পিঠা পায়েস
ভারি মজা খেতে,
পিঠা পায়েস স্বাদের গন্ধে
সবাই থাকে মেতে।

কৃষক বাড়ি এই আনন্দের
হয়না কভু শেষ।
কৃষক বাঁচায় গড়বো মোরা
এমন সুন্দর দেশ।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ তোমার আমার নিরাপত্তা নেই আজ বাংলাতে জেগে উঠো নারী এবার চুপ থেকোনা রাতে।

প্রশ্নমালার কাঠগড়ায়

প্রশ্নমালার কাঠগড়ায় দাঁড়ায় সত্তা ইতিহাসবর্জিত, সাক্ষীবিহীন, নিজস্ব চেতনার অন্তঃপ্রাঙ্গণে ন্যায় বিধান,  আত্মানুসন্ধানের অবশ্যম্ভাবী অনুশাসন । প্রশ্নেরা উচ্চারিত শব্দ, অস্তিত্ববিদারী প্রতিসংস্কার, চিন্তার

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

Leave a Reply