ঈশ্বর ও প্রেম

0

তুমি যদি সত্যিই থেকে থাক হে ঈশ্বর তুমি আমার প্রেম’ ফিরিয়ে দাও।

না, না তোমার প্রেম ফিরিয়ে দেওয়া সম্ভব নয়।

কেন?

তোমার প্রেম ফিরিয়ে দিলে আরেকজন রাগ করবে।

সে কে?

যোশোবন্ত ঢালী।

সে কি করে?

সে এক মস্ত বড় ব্যবসায়ী।

সে যাই হোক তুমি আমার প্রেম ফিরিয়ে দাও।

ফিরিয়ে দিতে পারি একটা শর্তে সেটি হল, তুমি যদি যশোবন্ত ঢালীকে বল, আমি তোমার প্রেম ফিরিয়ে দিয়েছি কারন, তুমি আমার প্রতি অতিরিক্ত অনুরক্ত ছিলে।

হ্যাঁ, হ্যাঁ আমি তাই বলব।

আচ্ছা ঠিক আছে আমি তোমার কথা রাখলাম।

এবার বল সেদিন কেন সে আসেনি?

সেদিন সে আসেনি কারন, তার অনেক কাজ ছিল।

এ কাজের ব্যবস্থা করেছে কে?

আমি।

তাহলে তুমি তাকে আমার থেকে দূরে রাখ?

না, দূরে নয় ; আমার অন্য একটা কাজ ছিল।

তোমার সব কাজের নিকুচি করি ; তুমি আর কখনও এমন কাজ কোরোনা।

আচ্ছা, ঠিক আছে করবনা।

এতদিনে তুমি পরিপূর্ণ ঈশ্বর হয়েছ।

 

এবার বল, আগামীকাল আমাকে কি দেবে?

আগামীকা  তোমাকে দেব একটি রাঙা প্রভাত।

সে প্রভাতে আমরা কি করব?

হাসবে, গাইবে, নাচবে; তোমার প্রিয়ার নাম ধরে ডাকবে।

এখন আর তোমাকে ঈশ্বর বলতে আমার কোন বাধা নেই।

বল তুমি আর কিছু চাও কিনা?

না, আর কিছু চাইনা।

তাহলে, তুমি সুখে থাক।

এজন্যই তো তুমি ঈশ্বর।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গল্প কাবিন ব্যবসা আফছানা খানম অথৈ

#গল্প কাবিন ব্যবসা আফছানা খানম অথৈ #education #school #summerfun #storytelling শিল্পপতি আরিফ হায়দার সবেমাত্র ব্যবসার হাল ধরেছেন।বিদেশ থেকে ডিগ্রী নেয়া

দাতা করে রেখো

সবাই দাতা নিখিল বিশ্বে চাওয়াটা যে ভিন্ন, পাবার আশে চাইতে গিয়ে হচ্ছে আবার ছিন্ন। আসল মালিক ভুলে গিয়ে অন্য দারে

চলে রক্তের খেলা

জগৎ জুড়ে বর্ণ শ্রেণীর শুধুই বিভেদ চলে, কেউবা খুশি কেউবা কাঁদে জাতি তাহার ফলে। মানুষ মরলে খোঁজে আগে জাতের চিহ্ন

লাশ খাটিয়া

এই বসুধার মায়ায় পড়ে দিচ্ছি উজাড় করে, একলা যাবো শূন্য হাতে মাটির গহীন ঘরে। নিথর দেহে রইবো পড়ে কেউ নিবে

Leave a Reply