একাকীত্ব

0

মনটা আমার ভালো নেই
কারণটাও ঠিক জানা নেই
চোখে নোনা জলের ধারা এসে জানাচ্ছে
মনের মধ্যে যেন কিছু একটা ঘটছে।

আশেপাশে রয়েছে অনেক লোক
সবার ভিড়ে খুঁজে বেড়াই সেই দুচোখ
শত চেষ্টাতেও ঝাপসা চোখ থেকে
অশ্রু কণা পারছি না ধরে রাখতে।

গাঢ় হচ্ছে কালো অন্ধকার যতো
বেষ্টন করছে নিঃসঙ্গতা ততো
মনের আনাচে কানাচে আনন্দে একাকীত্ব
নৃত্য করে বেড়াচ্ছে অবিরত।

কি করবো ঠিক করতে পারছিলাম না
সোজা চলে যাই ছাদের খোলা আকাশের নিচে
চেয়ে রই চাঁদ বিহীন আকাশের দিকে
অমাবস্যার ঘুটঘুটে অন্ধকারে তারারাও নেই।

মনের ভেতর অস্থিরতা দলা পাকিয়ে উঠেছে
কি করে যে অবুঝ মনটাকে সামলাই
তাকে সামলানো যে আমার কম্ম নয়
কষ্টের পারদ চড়তে থাকে।

ধৈর্য্য ও তার বাঁধ ভেঙে প্লাবিত করছে
শত চেষ্টাতেও পারছি না সব প্রতিকূলতাকে
জয় করে বিজয়ের পতাকা উত্তোলন করতে।
আমি কেবল সুতো বিহীন একটা ঘুড়ির মতো ভাসতে থাকি
কোথায় গিয়ে যে মুখ থুবড়ে পড়বো জানিনা।

ঠিক এমন সময় একজন এসে সঙ্গ দেয়
রাতভর কথা হয়,আড্ডা হয়
তখন মনে হয় কাউকে তো পেয়েছি
এমন একাকীত্বের সময়, সঙ্গ হিসেবে।

সে ক্ষণিকের জন্য আসা
আবার চলে যাওয়া, কেনই বা আসছিলি
সান্ত্বনা দেওয়ার জন্য হয়তো, আবার হয়ে গেলাম
নিঃসঙ্গ।

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Muhitul Islam

Author: Muhitul Islam

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ তোমার আমার নিরাপত্তা নেই আজ বাংলাতে জেগে উঠো নারী এবার চুপ থেকোনা রাতে।

প্রশ্নমালার কাঠগড়ায়

প্রশ্নমালার কাঠগড়ায় দাঁড়ায় সত্তা ইতিহাসবর্জিত, সাক্ষীবিহীন, নিজস্ব চেতনার অন্তঃপ্রাঙ্গণে ন্যায় বিধান,  আত্মানুসন্ধানের অবশ্যম্ভাবী অনুশাসন । প্রশ্নেরা উচ্চারিত শব্দ, অস্তিত্ববিদারী প্রতিসংস্কার, চিন্তার

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

One Reply to “একাকীত্ব”

Leave a Reply