ভাবনারা – ভাস্কর পাল

0

ভাবনারা

  • ভাস্কর পাল

 

উদাস দিনের শেষে আসে বিষণ্ণ ভাবনারা

খেলে যায় প্রত্যেশিত বৈকালে উন্মুক্ত চেতনা

পড়ন্ত রৌদ্রের দিনে কোনো এক স্তব্ধ দ্বিপ্রহরে

ভাবনারা ভোরে ওঠে উদাসীনতার ঘোরে।।

 

পথহারা কত ভাবনারা হয়েছে আজ ছিন্ন

কত বয়ে যাওয়া বর্তমান করেছে কত অনুমান

অনুভূতি শিহরিত, কত অতীতের কত চিহ্ন

উড়িয়ে দিয়ে ধূলি আকাশের বুকে নিয়েছে স্থান।।

 

দিবা কেটে আসে নিশি, কাটে নিশি রবির আভাসে

ভাবনারা সব মত্ত, বাস্তবতার কঠিন অভ্যাসে।

মনে আসা ভাবনারা পায় না স্থান কোনো পাতাতে

সবই হয় শেষ একদিন, রয়ে যায় ইতির খাতাতে।।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

ভাস্কর পাল

Author: ভাস্কর পাল

আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া ২০২২ সালে নিজের একটি একক কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছে।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ তোমার আমার নিরাপত্তা নেই আজ বাংলাতে জেগে উঠো নারী এবার চুপ থেকোনা রাতে।

প্রশ্নমালার কাঠগড়ায়

প্রশ্নমালার কাঠগড়ায় দাঁড়ায় সত্তা ইতিহাসবর্জিত, সাক্ষীবিহীন, নিজস্ব চেতনার অন্তঃপ্রাঙ্গণে ন্যায় বিধান,  আত্মানুসন্ধানের অবশ্যম্ভাবী অনুশাসন । প্রশ্নেরা উচ্চারিত শব্দ, অস্তিত্ববিদারী প্রতিসংস্কার, চিন্তার

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

Leave a Reply