মেহেদী পাতায় লেখা অভিমান

1

রাঙ্গিয়ে দিবে কি আমার দু হাত মেহেদী পাতার রঙ্গে ,
আমিও আজ সাঁজবো নানান ঢংগে ।
আসছে যে ঈদ ,
তুমি কথা দিয়েছিলে এবার ঈদে নাকি রাঙ্গিয়ে দিবে আমায় মেহেদী পাতার রঙ্গে ,
আমি তো হাজারবার বহুবার প্রতিক্ষায় আছি এই দিনটার,
জানো নিজেকে আজকাল বড্ড বেশী একা মনে হয়
মেহেদী পাতায় আড়াল করে রাখতে ইচ্ছে হয় ?
শুনেছি মেহেদী পাতার রং নাকি লাল রক্তের মত
লাল রং তো কষ্টের যন্ত্রণার
আমার ভেতরের কষ্ট যন্ত্রণা গুলো
এমন সব যে,তার
সামনে দাঁড়াতে নিজেরই
ভয় হয় আজকাল।

তুমি কেমন আছো?
আচ্ছা বিরক্ত হচ্ছো না তো?
জানো আমার কষ্ট গুলো আর তোমার অবহেলা আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে ফেলেছে
আমার ভেতর আমার বাহির ।
ভেজা মেঘের মতো উড়তে উড়তে চলে যাচ্ছে আরো একটা ঈদ ,
আজন্ম শূন্য অনন্তকে আরো শূন্য করে দিয়ে,
আমার হাতে গড়া আমার পৃথিবীটা আমাকেই কষ্ট দিচ্ছে ।

উদাস দুপুরে বাতাসে শীষ দেয়
আর পায়ে পায়ে ঘুরে ফেরে
ছায়ার মতন স্মৃতি,
সুখী হতে চেয়ে
এখন দেখি দাঁড়িয়ে আছি একলা একা এই আমি;
কষ্টের তুষার পাহাড়ে , জমাট বাঁধা কষ্টে
আমি আজো প্রতিক্ষায় তোমার ,
তুমিই তো সেদিন বলেছিলে “ভেজা মেঘের মতো
অবুঝ আকাশে উড়তে উড়তে
জীবনের সুতোয় যদি টান পড়ে কখনো,
সেদিন এসো তোমার হাতে মেহেদী পাতার রঙ্গে রাঙ্গিয়ে দিবো ,
আজ সুতোয় আমার যে টান পড়েছে
রাঙ্গিয়ে দিবে কি আমায় ,

আমি জানি,
এখনো তুমি কষ্ট নিয়ে ঘুরে বেড়াও।
প্রচন্ড এক অভিমানে ক্ষণে ক্ষণে গর্জে ওঠো
কেউ না জানলেও ,
আমি জানি ।
কেন তুমি এমন করে কষ্ট পাও?
কেন আজো তুমি একলা থাকতে চাও
এই দেখো আমি আজো বসে আছি তোমার প্রতিক্ষায়
তুমি আসবে , তোমাকে আসতেই হবে মেহেদী পাতার রঙ্গে রাঙ্গিয়ে দিতে না হয় আমার ভালোবাসার টানে …

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

1

Orpita Oyshorjo

Author: Orpita Oyshorjo

লিখতে ভালো লাগে তাই লিখি সবসময় গল্প কিংবা কবিতা যাই পাই তাই লিখি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ তোমার আমার নিরাপত্তা নেই আজ বাংলাতে জেগে উঠো নারী এবার চুপ থেকোনা রাতে।

প্রশ্নমালার কাঠগড়ায়

প্রশ্নমালার কাঠগড়ায় দাঁড়ায় সত্তা ইতিহাসবর্জিত, সাক্ষীবিহীন, নিজস্ব চেতনার অন্তঃপ্রাঙ্গণে ন্যায় বিধান,  আত্মানুসন্ধানের অবশ্যম্ভাবী অনুশাসন । প্রশ্নেরা উচ্চারিত শব্দ, অস্তিত্ববিদারী প্রতিসংস্কার, চিন্তার

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

One Reply to “মেহেদী পাতায় লেখা অভিমান”

Leave a Reply