পিয়া এলো

0

পিয়া মোর এল আজি

মোর অপরাধ ভুলি,

রাঙিয়া উঠেছে তাই

আজি রঙিন গোধূলি।।

হেথা সে ছিল না তাই

ফুল ফোটেনি চাঁপার শাঁখে,

আকুলি ওঠেনি প্রান

বৌ কথা কও পাখির ডাকে।

অবেলাতে গিয়াছে ঝরি

না ফোটা কুসুম কলি।।

অভিমানে সে গিয়াছিল চলি,

এ ঘর করিয়া খালি,

সে বিনা শুকায়েছে মোর

হৃদয় কুসুম ডালি।

ভুলিয়া গিয়াছে গান

আমার সাধের বুলবুলি।।

আজি সে এসেছে ফিরি

ভুলি সব অভিমান,

ফিরিয়া পেয়েছে পাখি

তাহার সুরের গান।

হরষে ফুটিছে মোর

কাননের ফুল গুলি।।

: তাসনিম সুলতানা তাহিরা

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ তোমার আমার নিরাপত্তা নেই আজ বাংলাতে জেগে উঠো নারী এবার চুপ থেকোনা রাতে।

প্রশ্নমালার কাঠগড়ায়

প্রশ্নমালার কাঠগড়ায় দাঁড়ায় সত্তা ইতিহাসবর্জিত, সাক্ষীবিহীন, নিজস্ব চেতনার অন্তঃপ্রাঙ্গণে ন্যায় বিধান,  আত্মানুসন্ধানের অবশ্যম্ভাবী অনুশাসন । প্রশ্নেরা উচ্চারিত শব্দ, অস্তিত্ববিদারী প্রতিসংস্কার, চিন্তার

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

Leave a Reply