ভালোবাসা কবিতা

0

ভালোবাসা শব্দটাকে ভালবাসতে হয়।
ভালোবাসা শব্দটাকে অন্তরে রাখতে হয়।
ভালোবাসা শব্দটাকে ছড়িয়ে দিতে হয়।

ভালোবাসার কোনো বিকল্প হয়নি আজও অব্দি বিশ্বে,
ভালোবাসা দিয়ে জয় করা যায়নি এমনও কিছু নেই এ জগতে।

যেখানে যত ভালোবাসা আছে সব ধরে রাখো এ হৃদয়ে,
ভালোবাসাকে লালন করো ভালোবাসার সাম্রাজ্য প্রসারিত করো দেশ বিদেশে।

ভালোবাসাকে মাপা যায় না,
ভালোবাসাকে অনুভব করতে হয় অন্তঃকরণ থেকে।

ভালোবাসা শব্দটা ছোট নয় অতি বৃহৎ,
ভালোবাসা শব্দটা ঠুনকো নয় অতি মজবুত।
ভালোবাসার পরিবর্তন অসম্ভব পরিবর্ধন সম্ভব।
ভালোবাসাকে ধ্বংস করাও যায় না,
ভালোবাসা অবিনশ্বর।

—- অর্ঘ্যদীপ চক্রবর্তী
বেলা ১২টা, বারুইপুর।
১৮ই এপ্রিল, ২০২৩

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ তোমার আমার নিরাপত্তা নেই আজ বাংলাতে জেগে উঠো নারী এবার চুপ থেকোনা রাতে।

প্রশ্নমালার কাঠগড়ায়

প্রশ্নমালার কাঠগড়ায় দাঁড়ায় সত্তা ইতিহাসবর্জিত, সাক্ষীবিহীন, নিজস্ব চেতনার অন্তঃপ্রাঙ্গণে ন্যায় বিধান,  আত্মানুসন্ধানের অবশ্যম্ভাবী অনুশাসন । প্রশ্নেরা উচ্চারিত শব্দ, অস্তিত্ববিদারী প্রতিসংস্কার, চিন্তার

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

Leave a Reply