আপোষহীন এক যুদ্ধ

1

কষ্টের তীব্রতা যখন বেড়ে যায়
মানুষ তখন,নিশ্চুপ হয়ে থাকে,
খারাপ অনুভূতি থেকে জন্ম নেয়
হাজারো পাপ,
রাগে মানুষ জ্বলে যায়,পুড়ে যায়
আর,ছাই করে দেয় কলিজাটা কে
নিকোটিন কিংবা অযত্নে
তখন হৃদয় মরে যায়,
আর একটু একটু করে হতাশায়
ডুবে যেতে হয়
অবহেলার, বুদবুদ নৈরাজ্যে।
অন্ধকারের গলি ধরে হাঁটতে হয়
দিশাহীন এক গন্তব্যে।
জানা থাকে না এর শেষ কোথায়!
এইভাবে জীবন যাপন করাকে
বেঁচে থাকা বলে না।
মানুষ ত সবাই,কিন্তু মানুষের মত
মানুষ হয়ে ক’জন বাঁচতে পারে?
ভালবেসে ক’জন ফুটাতে পারে
সুখের গাছের ফুল,
জীবন চলার,সেই প্রথম সূত্র
সবাই করে ভুল।
তবু মানুষ বাঁচার জন্য স্বপ্ন দেখে দেখে
জীবনের সাথে শুরু করে দেয়
আপোষহীন এক যুদ্ধ।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

1

মুহাম্মদ জে.এইচ (রপ্পি)

Author: মুহাম্মদ জে.এইচ (রপ্পি)

আমি মুহাম্মদ জে.এইচ (রপ্পি) কিশোরগঞ্জ জেলায় সদর থানায় বৃন্দাগড় গ্রামে ১৯৯৫ সালে নানার বাড়িতে জন্মগ্রহণ করি,দুই ভাই ও দুই বোনের মধ্যে আমি সবার বড়, ২০১১ সালে কারিগরি শিক্ষা বোর্ড থেকে এস.এস.সি পাস করি ও ২০১৫ সালে কৃষিতে ডিপ্লোমা করি,বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। কবিতা লেখা আমার নেশা ও পেশা বলতেই পারেন। বর্তমানে আমি কিশোরগঞ্জ জেলার পাকুন্দীয়া থানার হোসেন্দী গ্রামে পৈত্রিক বাড়িতে জীবন যাপন করছি।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ তোমার আমার নিরাপত্তা নেই আজ বাংলাতে জেগে উঠো নারী এবার চুপ থেকোনা রাতে।

প্রশ্নমালার কাঠগড়ায়

প্রশ্নমালার কাঠগড়ায় দাঁড়ায় সত্তা ইতিহাসবর্জিত, সাক্ষীবিহীন, নিজস্ব চেতনার অন্তঃপ্রাঙ্গণে ন্যায় বিধান,  আত্মানুসন্ধানের অবশ্যম্ভাবী অনুশাসন । প্রশ্নেরা উচ্চারিত শব্দ, অস্তিত্ববিদারী প্রতিসংস্কার, চিন্তার

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

Leave a Reply