কবিতা:- কালবৈশাখী

0

 

শিরোনাম – বৈশাখের বার্তা
কলমে – সুচন্দ্রিতা ঘোষাল চক্রবর্তী
তারিখ – ০৯.০৪.২৩

কালবৈশাখী
বৈশাখের দস্যু
ধৈর্যহীন নির্ভয় তুমি
আছড়ে পড়ো,প্রবল বেগে
আতঙ্ক ছড়ায় মনের ভেতর ঘরে।
কলঙ্কিত আক্রোশে ভেঙেছে কতো গাছ
তবুও তুমি অতন্দ্র তেজি
দুঃসহ চমক আব্যাহত
নীড়হারা ঝড়।

কালবৈশাখী
মাভৈঃ মাভৈঃ
ক্লান্তিহীন অনিমিখি মান
শাশ্বত, ভাস্বর তুমুল প্রলয়ে
পড়েছো বাঁধা, কালো মেঘের বাহুডোরে
উচ্ছিষ্ট বরফ শিলায়,মেদিনী সাজাও
মৃদু চাপড়ে, কচি আম
পড়েছে কতো!
রাস্তায়।

কালবৈশাখী
দুর্জয়,নির্বিরোধ
গোধূলি লগ্নে আগমন
তপ্ত দিনে, সকলের চাওয়া
তোমার আগমনের শীতল বাতাস স্পর্শ।
পৃথিবী জাগে, নতুন সাজে আবার
ক্ষণিকের প্রেম আলাপন
দিয়েছে ভরিয়ে
ভালোবাসায়।

 

আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Suchandrita Chakraborty

Author: Suchandrita Chakraborty

কবি ও বাচিক শিল্পী

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ তোমার আমার নিরাপত্তা নেই আজ বাংলাতে জেগে উঠো নারী এবার চুপ থেকোনা রাতে।

প্রশ্নমালার কাঠগড়ায়

প্রশ্নমালার কাঠগড়ায় দাঁড়ায় সত্তা ইতিহাসবর্জিত, সাক্ষীবিহীন, নিজস্ব চেতনার অন্তঃপ্রাঙ্গণে ন্যায় বিধান,  আত্মানুসন্ধানের অবশ্যম্ভাবী অনুশাসন । প্রশ্নেরা উচ্চারিত শব্দ, অস্তিত্ববিদারী প্রতিসংস্কার, চিন্তার

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

Leave a Reply