সবুজ সকাল – ভাস্কর পাল

0

সবুজ সকাল

  • ভাস্কর পাল

 

আমার সকাল আমার মতোই থমকে গেছে আজ-

সেই সকালে শুনি না আর মধুর পাখির ডাক।

সকাল হয়তো রোজই হয়, ফোটে না আলো আর

তরুণ রবি ডুবে গেছে দিয়ে চিরকালের সাঁঝ।

 

আমার সকালে নেই যে আলো, আছে গাছে ঢাকা অন্ধকার

তাইতো আজ আমার আকাশ আমার কাছে সবুজ লাজ।

দেখবো বলে নতুন সকাল স্বপ্ন নিয়ে ঘুমাই রাতে-

তবু আমার সকাল গাঁথা সবুজে ভরা কল্পনাতে।

সেই সকালে নেই যে আজ কোনোই কোলাহল-

তবু আছে শান্ত একটা মধুর স্নিগ্ধ টান।

 

আমার সকালে আমি পাবো, তোমার কোমল হাসি-

সেই হাসিতেই দেখতে পাই নতুন সাঁঝের বাতি।

তবু রোজই সকাল হবে আমার আকাশে,

সেই সকালে থাকবে শুধু সবুজের ছোঁয়া যে।।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

ভাস্কর পাল

Author: ভাস্কর পাল

আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া ২০২২ সালে নিজের একটি একক কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছে।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

লোক দেখানো ইবাদত

মসজিদেরই জায়নামাজে কপাল ঠুকে আমি মনের মধ্যে দুশমনিভাব ভাবছি একে দামি, বের হয়ে ফের ডুব দেই সব পাপাচারের কাজে দিন

না বলা কিছু কথা

শেষ সময়ে ছিলাম মোরা বিদায়ের পরিবেশে, প্রাণ জুড়ানো তেলাওয়াত, আর হৃদয়ের উচ্ছ্বাসে।   দেখেছি আমি, সবচেয়ে দামি বিরল প্রতিভার মেলা,

Leave a Reply