প্রাণের ভাষা – ভাস্কর পাল

0

প্রাণের ভাষা

  • ভাস্কর পাল

 

অ-আ-ক-খ থেকে শুরু করে ‘৺ ‘-র চাঁদ

এই ভাষাতে রয়েছে অমৃতের স্বাদ।

মায়ের গন্ধ লুকিয়ে বাংলা ভাষাতে-

‘মা’ ডাকটি বাঙালির প্রথম ধ্বনি যে।

বাংলা হলো, আমাদের দেহের বর্ম

বাংলাই বাঙালির জীবনের কর্ম।

বাংলায় রয়েছে সুখের পরশও

বাংলায় লুকিয়ে জীবনও রসদ।

 

গর্বিত বাঙালি বাংলার এই সুরে

বাংলা ভাষাতে মোরা ‘মা’ ডাকতে পেরে।

এই বাংলা ভাষায় যে সুখ রয়েছে

অন্য ভাষায় সেই সুখ পাইনে মোটে।

আমাদের বাংলা ভাষা, প্রাণের ভাষা

এ ভাষা মায়ের সমান মোদের কাছে।।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

ভাস্কর পাল

Author: ভাস্কর পাল

আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া ২০২২ সালে নিজের একটি একক কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছে।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

লোক দেখানো ইবাদত

মসজিদেরই জায়নামাজে কপাল ঠুকে আমি মনের মধ্যে দুশমনিভাব ভাবছি একে দামি, বের হয়ে ফের ডুব দেই সব পাপাচারের কাজে দিন

না বলা কিছু কথা

শেষ সময়ে ছিলাম মোরা বিদায়ের পরিবেশে, প্রাণ জুড়ানো তেলাওয়াত, আর হৃদয়ের উচ্ছ্বাসে।   দেখেছি আমি, সবচেয়ে দামি বিরল প্রতিভার মেলা,

One Reply to “প্রাণের ভাষা – ভাস্কর পাল”

Leave a Reply