বাবা এক পৃথিবী বল

0

বাবা এক পৃথিবী বল
মোঃ রুহুল আমিন
তারিখ – ১৪-০৩-২০২৩
==============
বাবা আমার জীবন জুড়ে
একটা সুখের নাম,
আমায় গড়তে ঝরায় বাবা
কতো গায়ের ঘাম।

বাবা আমার সকল চাওয়া
পূরণ করে দেয়,
আদর মাখা হাত বুলিয়ে
বুকে টেনে নেয়।

বাবা ছিলো আমার কাছে
সকল কিছুর সুখ,
মন খুশিতে উঠতো ভরে
দেখে বাবার মুখ।

বাবার কথা পড়লে মনে
চোখে আসে জল,
বাবা ছিলো আমার কাছে
এক পৃথিবী বল।

বাবা আমায় সাহস দিতো
করতে সবি জয়,
বলতো বাবা থাকতে আমি
কেনো এতো ভয়!

বাবার স্মৃতি ভীষণ ভাবে
পড়ছে মনে রোজ,
চোখের জলে বুক ভাসিয়ে
বাবার করি খোঁজ।

বাবার মতই ভুবন মাঝে
হয়না আপন জন,
বাবার কথা পড়লে মনে
কাঁদে আমার মন।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা মোবাইল নাম্বার -01575133634 জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

লোক দেখানো ইবাদত

মসজিদেরই জায়নামাজে কপাল ঠুকে আমি মনের মধ্যে দুশমনিভাব ভাবছি একে দামি, বের হয়ে ফের ডুব দেই সব পাপাচারের কাজে দিন

না বলা কিছু কথা

শেষ সময়ে ছিলাম মোরা বিদায়ের পরিবেশে, প্রাণ জুড়ানো তেলাওয়াত, আর হৃদয়ের উচ্ছ্বাসে।   দেখেছি আমি, সবচেয়ে দামি বিরল প্রতিভার মেলা,

Leave a Reply