শেফালি ফুল

2

মহাসীমার সীমান্তে
সীমান্তঘেঁষা কোনো এক গ্রামের
শেফালী ফুল।
শেফালী ফুলের মতো শুভ্র এক তনয়া,
তার কন্ঠে নূপুরের শব্দ,
অথচ চপলতার ছোঁয়া সে পায় নি।
বিদ্যুৎ চমকানোর মতো দৃষ্টির ঝিলিক,
চোখের কোণে লেগে থাকে তবু ভয়।
অস্পষ্ট সাদাকালো স্থিরচিত্রের মতো,
উচ্চারণে কাঁপা কাঁপা দূর্বোধ্য ধ্বনি।
তার তরু শেকড় পায়ের কথা,
জুম পাহাড়ের পাতার কাছে জমা।

সন্ধ্যা আলোয় জায়নামাজের কোমলতা যেন
তার হাসি।
আছর শেষে শেফালী ফুলের তসবী হাতে
তারে ভালোবাসি।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

2

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ তোমার আমার নিরাপত্তা নেই আজ বাংলাতে জেগে উঠো নারী এবার চুপ থেকোনা রাতে।

প্রশ্নমালার কাঠগড়ায়

প্রশ্নমালার কাঠগড়ায় দাঁড়ায় সত্তা ইতিহাসবর্জিত, সাক্ষীবিহীন, নিজস্ব চেতনার অন্তঃপ্রাঙ্গণে ন্যায় বিধান,  আত্মানুসন্ধানের অবশ্যম্ভাবী অনুশাসন । প্রশ্নেরা উচ্চারিত শব্দ, অস্তিত্ববিদারী প্রতিসংস্কার, চিন্তার

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

One Reply to “শেফালি ফুল”

Leave a Reply