লেখক ডট মি এর নতুন লেখা

স্বপ্ন হীন প্রতিদিন

1

এক সমুদ্র নোনা জল শুকিয়ে
মনের আকাশে মেঘ হয়ে উড়ে চলে,
সুবিশাল এক পাহাড়ের ঠিকানায়
যার পাদদেশে আমার স্বপ্নের বাড়ি।
পাহাড়টি আমার সুপরিচিত
আমি প্রতিদিন তার যত্ন করি,
পাহাড়ি আমার স্বপ্ন বাড়ি।
আমি পাহাড়টি দিয়েই সূর্য কুড়াই
শীতলতায় উত্তাপ ছড়াই,
মেঘ ছুঁয়ে অশ্রু ঝরাই
শুকিয়ে যাওয়া সমুদ্র আবার পূর্ণ করি।
অপূর্ণতা দিয়ে শূন্যতা কমাই
চোখের কোণে অশ্রু জমাই,
তাইতো কিছু স্বপ্ন রয়ে যায়-
স্বপ্ন হয়ে দুচোখের পাতায়।
এভাবেই নিত্য দিনের জীবন যাপন
এভাবেই সুখ দিয়ে দুঃখ কেনা,
স্বপ্ন দেখে স্বপ্ন ভুলা,
বেহিসাবি চলে সমীকরণ
চলে স্বপ্ন-স্বপ্ন খেলা।
আমার জীবন জুড়ে স্বপ্ন
স্বপ্নের মাঝে বেঁচে থাকা,
তবু স্বপ্ন হীন প্রতিদিন!

 


আরো পড়ুন-



56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

1

ইউসুফ জামিল

Author: ইউসুফ জামিল

Yousof Jamil (in bengali: ইউসুফ জামিল) is a Bangladeshi Poet , Author and Blogger who born and raised in Gazipur, Bangladesh. Yousof Jamil is best known for his poetry. His books available on Amazon, Google books etc platforms.

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

দাতা করে রেখো

সবাই দাতা নিখিল বিশ্বে চাওয়াটা যে ভিন্ন, পাবার আশে চাইতে গিয়ে হচ্ছে আবার ছিন্ন। আসল মালিক ভুলে গিয়ে অন্য দারে

পরম প্রিয় দাদি

পরম প্রিয় দাদির ছিল আদর মাখা মুখ, দেখলে দাদির সোনা মুখটা পেতাম মনে সুখ। দাদির সাথে খুব আদরে ছোট বেলা

শাপ- এর আমন্ত্রন

থাকেনা কেউই আজ সেখানে, ঐ পোড়ো রাজবাড়ির পাশে মোর ঘর। একসময় ওটি ছিল ঝাঁ চকচকে, আলোয় মোড়া স্বর্ণ সম দিঘীর

কবিতা মাথার তাজ আফছানা খানম অথৈ

কবিতা মহান গুরু আফছানা খানম অথৈ #booklovers #students #kobita #teaching শিশুকালে শিক্ষক আমাদের দিয়েছিলেন শিক্ষা তাদের মতো এমন করে কেউ

2 Replies to “স্বপ্ন হীন প্রতিদিন”

Leave a Reply