চিহ্ন – ভাস্কর পাল

0

চিহ্ন

  •  ভাস্কর পাল

 

বইয়ের ভাজে ভাজে পাতার মাঝে মাঝে

কত চিহ্নিত সব অজানা চিহ্ন

সময়ের সাথে সাথে উদ্দেশ্য বদলে হয়েছে সবই ভিন্ন,

কোন সুদূরে ভাসিয়ে আসা কত না গোপন ভাষা

কোথাও চিহ্ন বহিছে দূরে, শহরের এই ব্যাস্ত ভিড়ে।

 

অজানা মুহূর্তরা ভেসে গেছে স্রোতে সবই

চিহ্নিত ছাপ বালুচরে রয়েছে চুপিচুপি,

পত্র গুলো জীর্ণ খুবই, শুষ্ক শীতল প্রলেপ।

চিহ্নিত থাক চিহ্ন গুলি ধূলির নীচে সতেজ।

আবার কোথাও ফিরে পাওয়া, কিংবা কোথাও স্থির

জীবন যেন যুদ্ধ চায়, থাকে না তো ধীর।

অজস্র বেগে ছুটতে থাকুক স্বপ্ন গুলো রোজই

মুহূর্তরা থাকুক বন্দি, জীবন যে এক কঠিন সন্ধি।

 

চিহ্ন গুলো বলছে কথা ফেলে আসা সেই দিনের স্মৃতি

সময় চলেছে ঝড়ের বেগে কেবল ঝাঁপসা অতীত

নিজের সাথেই নিজের দ্বন্দ্ব, মুহূর্তটা স্বল্প

কল্পনাতেই অজানা হয়েই থাকুক স্মৃতি চিহ্ন।

খামে ভরা স্তব্ধ কথা অচিরেই হচ্ছে শেষ

দিনের শেষে রাতের শুরু রাতের শেষে দিন

একই ভাবেই বয়ে যাওয়া চিহ্ন গুলো ক্ষীণ।।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

ভাস্কর পাল

Author: ভাস্কর পাল

আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া ২০২২ সালে নিজের একটি একক কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছে।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ তোমার আমার নিরাপত্তা নেই আজ বাংলাতে জেগে উঠো নারী এবার চুপ থেকোনা রাতে।

প্রশ্নমালার কাঠগড়ায়

প্রশ্নমালার কাঠগড়ায় দাঁড়ায় সত্তা ইতিহাসবর্জিত, সাক্ষীবিহীন, নিজস্ব চেতনার অন্তঃপ্রাঙ্গণে ন্যায় বিধান,  আত্মানুসন্ধানের অবশ্যম্ভাবী অনুশাসন । প্রশ্নেরা উচ্চারিত শব্দ, অস্তিত্ববিদারী প্রতিসংস্কার, চিন্তার

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

Leave a Reply