বৈশাখ – ভাস্কর পাল

0

বৈশাখ

  • ভাস্কর পাল

 

কাটছে বছর সময় চলছে বয়ে

চৈত্র কেটে বৈশাখ আসে নতুন সুরে

বসন্তের শেষে নতুন ঋতু এসেছে

বাতাসে বাতাসে গ্রীষ্মের সাড়া পড়েছে।

নবীনের আহবানে প্রকৃতি মেতেছে

নব নব ফুলে-ফলে বৈশাখ এসেছে।

এলো হে বৈশাখ নবীনের সূচনাতে

মনে মনে বৈশাখী ছন্দ সাড়া ফেলেছে।

 

বৈশাখ মানে পুরাতনের হয় ইতি

বৈশাখ মানে উৎসবে মাতে বাঙালি

পুরাতনের সমাপ্তি ঘটিয়ে আসে হে

বৈশাখ আসে যে এক নববর্ষ নিয়ে।

সমাপ্তি ঘটে নতুনেরঅ একদিন

কাটে এক বৈশাখ, আসে এক নবীন।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

ভাস্কর পাল

Author: ভাস্কর পাল

আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া ২০২২ সালে নিজের একটি একক কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছে।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

লোক দেখানো ইবাদত

মসজিদেরই জায়নামাজে কপাল ঠুকে আমি মনের মধ্যে দুশমনিভাব ভাবছি একে দামি, বের হয়ে ফের ডুব দেই সব পাপাচারের কাজে দিন

না বলা কিছু কথা

শেষ সময়ে ছিলাম মোরা বিদায়ের পরিবেশে, প্রাণ জুড়ানো তেলাওয়াত, আর হৃদয়ের উচ্ছ্বাসে।   দেখেছি আমি, সবচেয়ে দামি বিরল প্রতিভার মেলা,

Leave a Reply