‘’অচেনা পথিক’’

0

“পথিক তুমি চলেছ কোথায়

কোন পাড়াতে ঘর,

একটু জিরোও, পথ বন্ধুর

কে বা আপন,পর?

 

স্রোতস্বিনী নদীর মত

চলছি অবিরাম–

আজন্ম মোর এই নিয়তি

বলছ কেন থাম?

 

‘’কে তুমি পথিক মুখ চিনিনা

কাদের বাড়ী যাবে—‘’

ঘর চিনিনা, যাই বহুদুর

পথেই আমায় পাবে।

 

যুগ যুগান্তর সকল কালে

আমার বিচরন,

এই পৃথিবীর জন্ম হতে

চলছে পরিভ্রমন।

 

জীবনের কত হল অবসান

মৃত্যুর আলিঙ্গনে

নবজাতকের হয় আগমন

মমতার বন্ধনে।

 

জাতি, গোত্র, গোষ্ঠী, রাজ্য

এল, গেল চুপিসারে—

প্রতি সমাজের রন্ধ্রে রন্ধ্রে

হেটেছি বারে বারে।

 

দিন কি বা রাত, নেই

বিশ্রাম মোর , ছুটছি অবিরত

প্রতি সংসারে পেতেছি আসন

আপন মানুষের মত।

 

‘’অজানা পথে কোথা যাও তুমি

কে পথ চেয়ে আছে তোমারে?’’

আকাশ সীমান্ত, আছি সর্বত্র

মহাকাশ, অকূল পাথারে।

 

এই জনমের চলমান বেগ

নিঃশেষ হয়ে গেলে–

পরজগতের অনন্ত লোকে

থাকব আমি ও—সেই কালে।

 

‘‘অচেনা পথিক, কে তুমি গো?

কেন কর অভিনয়?’’

আপন বলে কিছু নেই মোর

আমি- বিধাতার পরিচয়।

 

তোমাদের কাছে চেনা মুখ আমি

পাশে থাকি সব সময়,

দিনলিপি আর, হিসেবের মাপে

চির অক্ষয়- আমি “সময়”।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

MD MOINUL ISLAM

Author: MD MOINUL ISLAM

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ তোমার আমার নিরাপত্তা নেই আজ বাংলাতে জেগে উঠো নারী এবার চুপ থেকোনা রাতে।

প্রশ্নমালার কাঠগড়ায়

প্রশ্নমালার কাঠগড়ায় দাঁড়ায় সত্তা ইতিহাসবর্জিত, সাক্ষীবিহীন, নিজস্ব চেতনার অন্তঃপ্রাঙ্গণে ন্যায় বিধান,  আত্মানুসন্ধানের অবশ্যম্ভাবী অনুশাসন । প্রশ্নেরা উচ্চারিত শব্দ, অস্তিত্ববিদারী প্রতিসংস্কার, চিন্তার

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

One Reply to “‘’অচেনা পথিক’’”

Leave a Reply