তাদের কাছে শীতকাল

1

শীতের সকাল কুয়াশায় আচ্ছন্ন,

শিশিরে ভেজা ঘাসের অরন্য।

সুর্য আছে মেঘের পেছনে লুকিয়ে,

রাস্তার মানুষ গুলো আছে সেই আলোর দিকে তাকিয়ে।

সেই ঠান্ডায় ফেরিওয়ালাটিও বের হয় হাঁক দিয়ে,

তার পেটটিও যেন আছে লেপের নিচে থাকা লোকগুলোর দিকে তাকিয়ে।

রাস্তায় আরামে কুয়াশার নিচে রাতে শুয়ে থাকা শিশু,

যাঁরা একটি টিনের ছাদের জন্য পিপাসু।

রাতের কষ্ট টুকু পরে হয় ঘুমের দিকে তাকিয়ে,

দিনের আলোতে কোন অজুহাতই যেন তৈরি নয় বাবার ঝুলিতে।

দিনের আহার,কুয়াশার আধার,পেটে গত দিনের খিদে,

সকাল হয় হয়নি এখনো,মনকে রাখে স্কুলের বারান্দায় বেধে।

একটাই চাদর পাওয়া গেছিল গত বছর দানে,

স্বপ্ন দেখে প্রতিদিন একটি গরম কাপড় এবার হয়ত পাবে।

আগুন ধরাবার জন্য কাগজ যদি আনে কুড়িয়ে,

সে যে গরিব কাঠির অভাব বার বার দেয় তা বুঝিয়ে।

কুয়াশার বৃষ্টিতে  মাঝে মাঝেই কাপড় যায় ভিজে।

অসুখ-ও আর হয় না,শীতটা গেছে সহ্য হয়ে।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

1

Torikul Islam

Author: Torikul Islam

পেশা:ছাত্র অবস্থান:জেলা:রাজশাহী থানা:চারঘাট আর্দশ:হুমায়ুন আহমেদ শখ:উপন্যাস পড়া,লেখা,বসে থাকা। অবসর:গান শোনা।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ তোমার আমার নিরাপত্তা নেই আজ বাংলাতে জেগে উঠো নারী এবার চুপ থেকোনা রাতে।

প্রশ্নমালার কাঠগড়ায়

প্রশ্নমালার কাঠগড়ায় দাঁড়ায় সত্তা ইতিহাসবর্জিত, সাক্ষীবিহীন, নিজস্ব চেতনার অন্তঃপ্রাঙ্গণে ন্যায় বিধান,  আত্মানুসন্ধানের অবশ্যম্ভাবী অনুশাসন । প্রশ্নেরা উচ্চারিত শব্দ, অস্তিত্ববিদারী প্রতিসংস্কার, চিন্তার

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

Leave a Reply