যুদ্ধ – ভাস্কর পাল

0

যুদ্ধ

  • ভাস্কর পাল

 

বিষণ্ণ সময়ের অবকাশে

গর্জে উঠেছে মনুষ্য

নেমে আসুক এক বৃষ্টি

তাতেও কি হবে শান্ত!

যুদ্ধ! যুদ্ধ! যুদ্ধ!

সময়ের সাথে সাথে মানুষ্য ক্ষুব্ধ।।

 

কীসের তরে, কীসের আশায়

কীসের জন্য আজই…

লোভ লালসা ক্ষণিকের তরে,

মিটে যাবে সবই একদিন।

তবুও নেশায় মেতেছে সব

অধিকার বোধের আশায়

আঁধারে মেঘ ঘন কালো

যুদ্ধ লাগবে এবার।।

 

রক্ত আজই বড্ডো উষ্ণ

শীতলের ছোঁয়া নেই

মাথায় চেপেছে খুনের নেশা

ধ্বংস করবো এই।

আমিই মহান আমিই উচ্চ

আমিই করবো সবে রাজত্ব

তবুও ক্ষণিকের জীবন যে

একদিন হবো মৃত।

যুদ্ধ! যুদ্ধ! যুদ্ধ!

 

সর্বস্ব আজ হারিয়েছে কেহ

কেহ লুটেছে সর্বস্ব

কেহ বা নেই এ ভুবনে

কেবলই হয়েছে ধ্বংস।

নব রূপে আবার সাজিবে

ধ্বংস স্তুপে যা বিচ্ছিন্ন,

আবারও সবই সময়ের চক্রে

কেবলই হবে ধ্বংস।।

যুদ্ধ! যুদ্ধ! যুদ্ধ!

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

ভাস্কর পাল

Author: ভাস্কর পাল

আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া ২০২২ সালে নিজের একটি একক কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছে।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

দাতা করে রেখো

সবাই দাতা নিখিল বিশ্বে চাওয়াটা যে ভিন্ন, পাবার আশে চাইতে গিয়ে হচ্ছে আবার ছিন্ন। আসল মালিক ভুলে গিয়ে অন্য দারে

পরম প্রিয় দাদি

পরম প্রিয় দাদির ছিল আদর মাখা মুখ, দেখলে দাদির সোনা মুখটা পেতাম মনে সুখ। দাদির সাথে খুব আদরে ছোট বেলা

শাপ- এর আমন্ত্রন

থাকেনা কেউই আজ সেখানে, ঐ পোড়ো রাজবাড়ির পাশে মোর ঘর। একসময় ওটি ছিল ঝাঁ চকচকে, আলোয় মোড়া স্বর্ণ সম দিঘীর

কবিতা মাথার তাজ আফছানা খানম অথৈ

কবিতা মহান গুরু আফছানা খানম অথৈ #booklovers #students #kobita #teaching শিশুকালে শিক্ষক আমাদের দিয়েছিলেন শিক্ষা তাদের মতো এমন করে কেউ

Leave a Reply