সুযোগ পেলেই–

0

 

পড়ালেখাটা ঠিকঠাক করি

স্কুলে যাই রেগুলার,

“পরীক্ষাতে কেন গুবলেট কর?”

অভিযোগ বাবা মা’র।

 

ভেবেছি দেখাব সুযোগ পেলেই

আমার মাথার জোর,

রেজাল্ট দেখেই বুঝবে কেমন—

পরীক্ষার উত্তর !

 

বাবার মাইনেতে মাস চলেনা

টানাটানি বারো মাস–

মাইনে বাড়াবো বস্‌কে পটিয়ে

যদি পাই অবকাশ।

 

রান্নাঘরের পাকে বাঁধা, মা’র–

ঘুরাঘুরির বড় সাধ,

সুযোগ পেলেই পড়ব বেড়িয়ে

মেটাব সব আহ্লাদ।

 

ভাইয়া কলেজ পেরিয়েছে কবে

ঝিম মেরে থাকে ঘরে,

সুযোগ পাইত দু-চারটা চাকরি

দেব ঠিক যোগাড় করে।

 

স্কুলের গেটে বুড়ো দারোয়ান

মুখ ভার করে বসে থাকে—

মন ভালো করার একটা কিছু

সুযোগে দেখাব তাকে।

 

বুয়া কাজ করে হাড়ভাঙ্গা তবু

বকাঝকে সবে করে,

ছেড়ে দাও কাজ, টাকা দেব ঢের

সুযোগে বোঝাব তারে।

 

বুড়িটা রোজ দুয়ারে এসে ডাকে

আঁচল তার দেয় পেতে–

সুযোগ পেলেই ‘দাদু’ করে নেব

দেবই না আর যেতে !

 

বাবা বকা দেয় পড়া নিয়ে বসে

চোখ ভরে জল আসে,

মন খারাপে, মা এসে কয়

“আছি আমি” ভালোবেসে।

 

পড়ার চাপে রাত জাগি, সাথে

মায়ের নাইকো ঘুম—

সুযোগ পেলেই জড়িয়ে আদরে

সারা গালে দেই চুম।


আরো পড়ুনঃ


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

MD MOINUL ISLAM

Author: MD MOINUL ISLAM

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

পরম প্রিয় দাদি

পরম প্রিয় দাদির ছিল আদর মাখা মুখ, দেখলে দাদির সোনা মুখটা পেতাম মনে সুখ। দাদির সাথে খুব আদরে ছোট বেলা

শাপ- এর আমন্ত্রন

থাকেনা কেউই আজ সেখানে, ঐ পোড়ো রাজবাড়ির পাশে মোর ঘর। একসময় ওটি ছিল ঝাঁ চকচকে, আলোয় মোড়া স্বর্ণ সম দিঘীর

কবিতা মাথার তাজ আফছানা খানম অথৈ

কবিতা মহান গুরু আফছানা খানম অথৈ #booklovers #students #kobita #teaching শিশুকালে শিক্ষক আমাদের দিয়েছিলেন শিক্ষা তাদের মতো এমন করে কেউ

অন্তর্লোকের কণ্টকবীথি

অন্তর্লোকের শূন্যবাগানে চিন্তার বৃক্ষ জন্মে রাত্রির বীজ থেকে, বিষাক্ত নিঃশ্বাসের প্রাণীর কাঁটার জিহ্বায় হাসে প্রতারণার পরাগ, ঈর্ষা পোষে কৃত্রিমতায়, বিদ্বেষের

2 Replies to “সুযোগ পেলেই–”

Leave a Reply