হে প্রেম – ভাস্কর পাল

0

হে প্রেম

  • ভাস্কর পাল

 

হে প্রেম; তোমা ছাড়া এ জগতে,

নিঃস্ব প্রতিটি প্রাণ!

হে প্রেম; তুমি আছো যতদিন!

এ বসুধা নীলিমাচ্ছন্ন,

মাধুর্যময় সৌন্দর্য আছে ততদিন।

হে প্রেম! তুমি সেই বসন্তের কল ধ্বনি!

তোমার স্পর্শে অন্তর হয় মধুময়,

তুমি পলায়ন;

তুমি ভেসে বেড়াও পালতোলা নাওয়ে,

উজান বেলায়।।

 

হে প্রেম!

তুমি এ জগতের বুকে অমূল্য রতন।

গায়ে আহ্লাদের গান,

সুর মধুময়, ভাঙে শৃঙ্খল।

হে প্রেম তুমি এক অম্লান আশা

তুমি প্রেমীর মুখের অন্তরিত ভাষা!

তুমি সত্য, তুমি দৃঢ়!

তুমি নও দুর্বল, হে প্রেম তুমি-

ভালোবাসার অপর নাম, স্নিগ্ধতার টান।

 

হে প্রেম!

তুমি অনুভূতি ঘেরা হৃদয়ের প্রলেপ,

তুমি গগনের সেই নীল শোভিত মেঘ!

ঘৃণা করে যারা তোমারে,

কলঙ্ক এনেছে যারা তোমার বুকে!

রক্তাক্ত লাল বর্ণে ওঠো ফুটে,

তুমি নিষ্পাপ, হে প্রেম তুমি নিষ্পাপ!!

তুমি অনুভূতি ঘেরা, অন্তরেতে করো বাস

মিলিত করো এক বন্ধনে দুটি প্রাণ

হে প্রেম! তোমা ছাড়া এ ধরাতল,

শ্বাসহীন এক মায়া জাল!!

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

ভাস্কর পাল

Author: ভাস্কর পাল

আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া ২০২২ সালে নিজের একটি একক কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছে।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ তোমার আমার নিরাপত্তা নেই আজ বাংলাতে জেগে উঠো নারী এবার চুপ থেকোনা রাতে।

প্রশ্নমালার কাঠগড়ায়

প্রশ্নমালার কাঠগড়ায় দাঁড়ায় সত্তা ইতিহাসবর্জিত, সাক্ষীবিহীন, নিজস্ব চেতনার অন্তঃপ্রাঙ্গণে ন্যায় বিধান,  আত্মানুসন্ধানের অবশ্যম্ভাবী অনুশাসন । প্রশ্নেরা উচ্চারিত শব্দ, অস্তিত্ববিদারী প্রতিসংস্কার, চিন্তার

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

Leave a Reply