তোমায় দিলাম

1

আমার স্বপ্ন মোড়ানো
সাধের বিকেল তোমায় দিলাম।
তোমার বিষন্নতার
পড়ন্ত বিকেল আমায় দিও।

আমার আগুন লাগা
ফ্লাগুন সন্ধ্যা তোমায় দিলাম।
তোমার বেদনাবিধুর
বসন্ত প্রহর আমায় দিও।

আমার রোমাঞ্চ ভরা
বৃষ্টির ক্ষন তোমায় দিলাম।
তোমার অস্বস্তি লাগা
তপ্ত দুপুর আমায় দিও।

আমার উত্তাল যৌবনের
স্বর্ণালী সময় তোমার জন্য।
তোমার বার্ধক্যের
নিষ্প্রভ দীপ্তিতে আমায় ডেকো।

আমার বালি ঝলসানো
চন্দ্রিমা ক্ষণ তোমার জন্য।
তোমার নিঃসঙ্গ সাঁঝের
দিনান্তকালে আমায় ডেকো।

আমার উদ্দীপনা ভরা
প্রাণের বৈশাখ তোমার জন্য।
তোমার কুয়াশা ঝরা
শীতের ক্ষনে আমায় ডেকো।

আমার মিষ্টি অনুরাগের
সময়গুলো তোমার তরে।
তোমার তিক্ত বেদনার
অভিমান গুলোয় দিও মোরে।

আমার অখণ্ড ভরা
শরতের অবসর তোমার তরে।
তোমার বিরহী বর্ষার
কষ্টে গুলোয় দিও মোরে।

আমার প্রাণের উচ্ছলতার
আনন্দ গুলো তোমার তরে।
তোমার একাকীত্বে ভরা
তিক্ত ছোঁয়ায় দিও মোরে ।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

1

সাখাওয়াতুল আলম চৌধুরী

Author: সাখাওয়াতুল আলম চৌধুরী

সাখাওয়াতুল আলম চৌধুরী জন্ম চট্টগ্রামে। জীবিকার প্রয়োজনে একসময় প্রবাসী ছিলেন। প্রবাসের সেই কঠিন সময়ে লেখেলেখির হাতেখড়ি। গল্প, কবিতা, সাহিত্যের পাশাপাশি প্রবাসী বাংলা পত্রিকায়ও নিয়মিত কলাম লিখেছেন। প্রবাসের সেই চাকচিক্যের মায়া ত্যাগ করে মানুষের ভালোবাসার টানে দেশে এখন স্থায়ী বসবাস। বর্তমানে বেসরকারি চাকুরিজীবী। তাঁর ভালোলাগে বই পড়তে এবং পরিবারকে সময় দিতে।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ তোমার আমার নিরাপত্তা নেই আজ বাংলাতে জেগে উঠো নারী এবার চুপ থেকোনা রাতে।

প্রশ্নমালার কাঠগড়ায়

প্রশ্নমালার কাঠগড়ায় দাঁড়ায় সত্তা ইতিহাসবর্জিত, সাক্ষীবিহীন, নিজস্ব চেতনার অন্তঃপ্রাঙ্গণে ন্যায় বিধান,  আত্মানুসন্ধানের অবশ্যম্ভাবী অনুশাসন । প্রশ্নেরা উচ্চারিত শব্দ, অস্তিত্ববিদারী প্রতিসংস্কার, চিন্তার

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

One Reply to “তোমায় দিলাম”

Leave a Reply