সম্পর্কটা এখন বীভৎস

2
নিশুতি রাতের আলো আঁধারের মতো
তোমার আমার সম্পর্কটা এখন অস্পষ্ট।
হাত বাড়িয়ে আমি তোমায় ছুঁতে চাই ..
কিন্তু হাতের নাগালের আশপাশে তুমি নেই ;
আমার ইচ্ছের আকাশে মুক্ত বিহঙ্গরা
তোমার আঙিনায় এসে মুখ থুবড়ে পড়ে থাকে।
একদা উজ্জ্বল শুভ্র কাশফুল গুলো
কেন জানি তোমার ইশারায় নিষ্প্রভ।
সাঁঝের আলোয় তোমার কামুকী রূপ
আজ আর ধরা দেয় না নিঃসঙ্গ কামনায়।
তোমার আমার সম্পর্কের অস্তিত্বটা
এখন বিষাক্ত ফরমালিনের করুন ছোঁয়ায় জীবিত।
যা প্রতিনিয়ত ইচ্ছের বিরুদ্ধে বয়ে চলছে ;
আমার অস্তিত্বে যেখানে তোমার শ্বাস ছিলো,
যেখানে আজ অবিশ্বাসের কীটেরা
তোমায় প্রতিনিয়ত দিচ্ছে মরণ কামড়।
তাই মৃতপ্রায় এই সম্পর্কের বীভৎস রূপ
দেখার চেয়ে এসো দুজনে মিলে মুক্ত
বাতাসে নতুন করে বাঁচার স্বপ্ন দেখি।

56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

2

সাখাওয়াতুল আলম চৌধুরী

Author: সাখাওয়াতুল আলম চৌধুরী

সাখাওয়াতুল আলম চৌধুরী জন্ম চট্টগ্রামে। জীবিকার প্রয়োজনে একসময় প্রবাসী ছিলেন। প্রবাসের সেই কঠিন সময়ে লেখেলেখির হাতেখড়ি। গল্প, কবিতা, সাহিত্যের পাশাপাশি প্রবাসী বাংলা পত্রিকায়ও নিয়মিত কলাম লিখেছেন। প্রবাসের সেই চাকচিক্যের মায়া ত্যাগ করে মানুষের ভালোবাসার টানে দেশে এখন স্থায়ী বসবাস। বর্তমানে বেসরকারি চাকুরিজীবী। তাঁর ভালোলাগে বই পড়তে এবং পরিবারকে সময় দিতে।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ

কবিতা জেগে উঠো নারী আফছানা খানম অথৈ তোমার আমার নিরাপত্তা নেই আজ বাংলাতে জেগে উঠো নারী এবার চুপ থেকোনা রাতে।

প্রশ্নমালার কাঠগড়ায়

প্রশ্নমালার কাঠগড়ায় দাঁড়ায় সত্তা ইতিহাসবর্জিত, সাক্ষীবিহীন, নিজস্ব চেতনার অন্তঃপ্রাঙ্গণে ন্যায় বিধান,  আত্মানুসন্ধানের অবশ্যম্ভাবী অনুশাসন । প্রশ্নেরা উচ্চারিত শব্দ, অস্তিত্ববিদারী প্রতিসংস্কার, চিন্তার

সুশাসনের আলো

সবার কাছে সরকার হবে ন্যায়-নীতিতে স্বচ্ছ,, জনস্বার্থের লক্ষ্য তাদের থাকবে সদাই উচ্চ। দুর্নীতি আর অন্যায়ের ঐ কালো ছায়া মুছে, সব

সেলাই জীবন

ভোর বেলাতে জাগছে তারা কাজ চালাতে দুই, মেশিন চলে খটখটানি স্বপ্ন বোনে সুই। হাজার রঙের সুতো দিয়ে কাপড়গুলো ধুই, নিজের

3 Replies to “সম্পর্কটা এখন বীভৎস”

Leave a Reply