ভালো থাকিস ভালোবাসা

0

কতো ভালোবাসি তোরে
বুঝবি মরে গেলে,
চোখের জলে খুঁজবি আমায়
সকল কিছু ফেলে ।

সাদা কাপড় মুড়ে যখন
রাখবে উঠোন পরে
সে না আসলে ‌দিসনা মাটি
ঐ না কবর ঘরে ।

ধরার বুকে চাইছি যখন
হয়নি আমার করে
চোখের দেখা দেখবে সে যে
চলে যাবার পরে ।

আসতে দেরি হয়‌’গো যদি
রেখো ধরায় পরে
দেখার পরে দিসরে মাটি
রাখিস কবর ঘরে।

মাটির ঘরে রাখার পরে
আসবে যদি তবে,
কবর খুঁড়ে দেখিয়ে দিস
যে দেখেনি ভবে ।

তবু তারে ফিরাস নারে
পায়না ব্যথা বুকে
শূন্য হাতে ফিরে —গেলে
কেমনে থাকবো সুখে।

খোদার কাছে চাইবো তবে
ভালো রেখো তারে
এক জীবনে ভালোবেসে
পাইনি আমি যারে ।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

পরম প্রিয় দাদি

পরম প্রিয় দাদির ছিল আদর মাখা মুখ, দেখলে দাদির সোনা মুখটা পেতাম মনে সুখ। দাদির সাথে খুব আদরে ছোট বেলা

শাপ- এর আমন্ত্রন

থাকেনা কেউই আজ সেখানে, ঐ পোড়ো রাজবাড়ির পাশে মোর ঘর। একসময় ওটি ছিল ঝাঁ চকচকে, আলোয় মোড়া স্বর্ণ সম দিঘীর

কবিতা মাথার তাজ আফছানা খানম অথৈ

কবিতা মহান গুরু আফছানা খানম অথৈ #booklovers #students #kobita #teaching শিশুকালে শিক্ষক আমাদের দিয়েছিলেন শিক্ষা তাদের মতো এমন করে কেউ

অন্তর্লোকের কণ্টকবীথি

অন্তর্লোকের শূন্যবাগানে চিন্তার বৃক্ষ জন্মে রাত্রির বীজ থেকে, বিষাক্ত নিঃশ্বাসের প্রাণীর কাঁটার জিহ্বায় হাসে প্রতারণার পরাগ, ঈর্ষা পোষে কৃত্রিমতায়, বিদ্বেষের

Leave a Reply